রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০৮
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

কুড়িগ্রামে এক কিশোর করোনায় আক্রান্ত!

এজি লাভলু,কুড়িগ্রাম  এবার করোনাভাইরাসের তালিকায় যুক্ত কুড়িগ্রাম জেলার নাম। ১৩ এপ্রিল ৮ জনের রিপোর্টের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ ঘটনার পর ওই বাড়ি লকডাউন করে তার পরিবারের সদস্যদের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, ওই কিশোর বাড়ি ফেরার পর থেকে তার বাড়ি লক ডাউন করা হয়েছে। তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি আমরা জেলা প্রশাসনকে অবহিত করেছি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, করোনা আক্রান্ত কিশোর ১৫ মার্চ ঢাকার সাভারে রিক্সাচালক মামা আব্দুল মোত্তালেবের বাড়িতে বেড়াতে যায়। ৬ এপ্রিল সে রৌমারীতে ফিরে আসে। এরপর জ¦র, শ^াসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে ১০ এপ্রিল তার রক্তের নমুনা সংগ্রহ করে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার তার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁেছ।

তিনি আরও জানান, ১৩ এপ্রিল সোমবার ৮টি রিপোর্টের মধ্যে মাত্র ১টি কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। যা রৌমারী উপজেলায়। অপর ৭টি সদর উপজেলার যার সব রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত কুড়িগ্রাম জেলায় ১১২টি নমুনার মধ্যে ৪৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।