রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১০
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

ভোলায় অসহায় মানুষের জন্য আসিফ আলতাফের খাদ্য সহায়তা বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  মহামারি করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামণের কারণে অসহায়,ঘরমুখী কর্মহীন মানুষের জন্য আসিফ আলতাফের খাদ্য সহায়তা বিতরণ।

সরকার ঘোষিত সারা দেশের মানুষ যখন ঘরমুখী। তখনি ঘরমুখী,কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে হাজির ভোলা জেলা সদর থানা বিএনপি’র আহবায়ক ও প্রয়াত সাবেক ধর্মমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহাজান মিয়ার ছেলে আসিফ আলতাফ।

তিনি ভোলায় অসহায় কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছেন। সোমবার(১৩ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তার কার্যক্রম শুরু করেন।

জানা যায়, আসিফ আলতাফের উদ্যোগে ভোলা সদর থানার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র, ঘরমুখী কর্মহীন পরিবারের বাড়িতে এসব খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে।