শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:২০
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

বাবার পর ৭ বছরের শিশু করেনায় আক্রান্ত, ৬০ বাড়ি লকডাউন

ডেক্সরিপোর্ট  লালমনিরহাটে করেনা ভাইরাসে বাবার পর এবার ৭ বছরের এক শিশু আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে (১৪ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শিশুটির বাড়িসহ পার্শ্ববর্তী ৬০ টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। এর আগে শিশুটির বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা করোনা ল্যাবে গতকাল সোমবার (১৩ এপ্রিল) শিশুটিসহ ১১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এরমধ্যে শিশুটির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শিশুটি নারায়নগঞ্জ থেকে লালমনিরহাটে আগত প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির সন্তান।

তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস রোগী সন্দেহে ৪১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। ২৫ জনের নমুনার রেজাল্ট পাওয়া গেছে। তার মধ্যে ২ জনের রেজাল্ট পজিটিভ হয়েছে।