শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:১৮
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

দিনাজপুরে ৭ করোনা রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট  দিনাজপুরে শনাক্ত হলো করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী। একদিনেই জেলাটিতে শনাক্ত হয়েছেন ৭ জন। জেলা লকডাউন বা অন্যান্য বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে জেলা প্রশাসনের বৈঠকের পর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রংপুর বিভাগের ৫টি জেলায় ১৫ জন করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দিনাজপুরের ৭ জন রয়েছেন। যার মধ্যে দিনাজপুর সদরে ৩ জন, নবাবগঞ্জে ৩ জন ও ফুলবাড়ী উপজেলায় ১ জন রোগী রয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম বলেন, কিছুক্ষণের মধ্যে আমাদের একটি বৈঠক (মিটিং) হবে। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।