শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

কুড়িগ্রামে বিনা প্রয়োজনে মোটরসাই‌কেল নি‌য়ে বের হ‌লেই পু‌লি‌শের সঙ্গে ডিউটি!

এজি লাভলু,কুড়িগ্রাম  ক‌রোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পু‌লিশ। তবে জনসাধারণকে বিশেষ করে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মোটরসাইকেলে অহেতুক ঘোরা‌ফেরা বন্ধ করতে ভিন্নরকম শা‌স্তির ব্যবস্থা করেছে কু‌ড়িগ্রাম জেলা পু‌লিশ।

১৫ এপ্রিল থে‌কে বিনা প্রয়োজ‌নে মোটরসাই‌কেল নি‌য়ে সড়‌কে বের হ‌লেই তা‌কে পু‌লি‌শের সঙ্গে বাজা‌রে ৮ ঘণ্টা ডিউটি করতে হবে। ‘পু‌লিশ সুপার কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পে‌জে পোস্ট দি‌য়ে এ নি‌য়ে সতর্ক ক‌রে‌ছে কুড়িগ্রাম জেলা পু‌লিশ।

ফেসবুক পোষ্টে বলা হয়েছে, ‘আগামীকাল (বুধবার) থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কী করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?’ জেলা পু‌লি‌শের এমন উদ্যোগকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন অনেকে। কেউ কেউ এর চে‌য়েও ক‌ঠোর পদ‌ক্ষে‌পের পরামর্শও দি‌য়ে‌ছেন।

এ বিষয়ে জান‌তে চাই‌লে পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান (বিপিএম) ব‌লেন, ‘ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় কুড়িগ্রাম জেলা পু‌লিশ দিনরাত একাকার ক‌রে কাজ কর‌ছে। ‌বিনা প্রয়োজনে মানুষ‌কে বাইরে আস‌তে নি‌ষেধ কর‌লেও অনেকে তা মান‌ছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল আটক করেও তেমন সুফল পা‌চ্ছি না। ফ‌লে এবার ভিন্নধর্মী শা‌স্তির ব‌্যবস্থা নেওয়া হ‌বে। সে ল‌ক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবু মানুষ যেন ঝুঁকি নি‌য়ে বাইরে না আসে।’