শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:১৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)(ফুলবাড়ী) কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত ওই যুবকের নাম জাহিদুল হক (৩০)। তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের তহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের কারণে গতকাল ১৪ এপ্রিল (মঙ্গলবার) জাহিদুলের স্ত্রী জেসমিন আক্তার বাপের বাড়ী চলে যান। ওই দিনই জাহিদুল তাকে আনতে গেলে বাপের বাড়ী থেকে আসেননি জেসমিন। প্রতিবেশিদের ধারনা স্ত্রীকে আনতে না পেয়ে রাগে দু:খে সকলের অজান্তে রাতে বাড়ীর পাশের বাগানে গাছের সাথে গলায় রশি পেচিয়ে সে আত্নহত্যা করেছে। ১৫ এপ্রিল (বুধবার) সকালে বাগানের মধ্যে লাশ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্নহত্যা করেছে। নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।