শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্দুরকানীতে বজ্রপাতে কলেজছাত্রীর মৃত্যু

ভোলা প্রতিনিধি  পিরোজপুর জেলার ইন্দুরকানীতে বজ্রপাতে স্বর্না গোলদার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ওই কলেজছাত্রীর বাড়ির পাশের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওই কলেজছাত্রী উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামের সুভাষ গোলদারের মেয়ে। সে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার সূত্র জানায়, বিকেল বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমিতে থাকা গরু আনতে যায় স্বর্না। এ সময় বজ্রপাতে তার শরীরে আগুন লেগে ঘটনাস্থলেই মারা যায়।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।