শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের ১টি আইসোলেশন কেবিনে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রাশিদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মাছখালি গ্রামের ওই নারী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্টের সঙ্গে জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসেন এবং তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। বুধবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হলেও এখনো তার ফলাফল আসেনি। আজ সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান।

পটুয়াখালী জেলার সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বুধবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এখনও তার ফলাফল আসেনি। এর মধ্যে আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া রোগীর মতোই তার দাফনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তার স্বজনদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এ পর্যন্ত পটুয়াখালী জেলায় ১৯০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩৬ জনের প্রতিবেদন এসেছে। তাঁদের মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। তিনি নারায়ণগঞ্জের পোশাক তৈরির কারখানার কর্মী ছিলেন এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর দুমকি উপজেলায় বাড়িতে আসেন। অপরজন মারা যাওয়া যুবকের বোন। তিনি বর্তমানে পটুয়াখালীতে আইসোলেশনে চিকিৎসাধীন।