মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

নাগেশ্বরী উপজেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলা প্রশাসন ও নাগেশ্বরী উপজেলা পরিষদের আওতায় ১৭ এপ্রিল (শুক্রবার) নাগেশ^রী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের ৩শত অসহায় পরিবারের মাঝে আটা ৪ কেজি, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি মুসরী ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের নদী ভাঙন কবলিত ও চরাঞ্চলীয় ৩শত অসহায় পরিবারের হাতে এসব তুলে দেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নূর আহম্মেদ মাছুম, বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) কুড়িগ্রাম হাফিজুর রহমান।

জানা যায়, কুড়িগ্রামের চরাঞ্চলীয় ও দুধকুমর নদী ভাঙন কবলিত এবং দিনমজুর, অসহায় ৩শত পরিবারের মাঝে এসব ত্রাণ করা হয়েছে।