রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে বিলাসবহুল লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট উদ্বোধন

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাস প্রতিরোধে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বরিশালে যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও বিআইডব্লিউটি এর সহযোগিতায় বরিশাল নদী বন্দরে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী-৮ লঞ্চটিকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে উদ্বোধন করা হয়েছে।

এসময় উদ্বোধন কার্যক্রমে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সরকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এস.এম রবিন শীষ।

লঞ্চটিতে ৪২টি সিংগেল, ৩৪টি ডাবল, ৪টি ফ্যামিলি,২টি সেমি ভিআইপি ও ৪টি ভিআইপি কেবিন রয়েছে। সে হিসেবে একবারে মোট ৮৬ জন করোনা আক্রান্ত রোগীকে সুরভী-৮ লঞ্চের ভাসমান এই আইসোলেশন ইউনিটে স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করা যাবে। প্রয়োজন হলে প্রণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় আক্রান্ত রোগীদের জরুরী স্বাস্থ্য সুরক্ষায় বরিশালের কীর্তনখোলা নদীতে আরো লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে চালু করা হবে।