মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:১০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করায় রাস্তায় বসিয়ে রাখল পুলিশ

বরগুনা প্রতিনিধি  বরগুনায় অযথা বিনা প্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করায় দুই শতাধিক ব্যক্তিকে রাস্তায় বসিয়ে রেখে ব্যতিক্রমভাবে শাস্তি দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বরগুনা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এরপর বাজারে আসার যথাযথ কারণ জানাতে না পারায় তাদের বরগুনার সদর রোডে বসিয়ে রাখা হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন বলেন, গতকালই পুরো বাংলাদেশকে করোনাভাইরাসের সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যেই বরগুনায় পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কিছু দিন ধরেই সাধারণ মানুষকে অহেতুক চলাফেরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু মানুষজন তাতে কর্ণপাত করছে না।

তিনি আরও বলেন, বরগুনা বাজারে মানুষের জনসমাগম এড়িয়ে চলার জন্য মাছ বাজার এবং কাঁচা বাজার বরগুনা জিলা স্কুলের সুবিশাল মাঠে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও শুক্রবার শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, কিছু ব্যক্তি সব ধরনের নির্দেশনা উপেক্ষা করে বাজারে এসে অহেতুক ঘোরাঘুরি করছিলেন। তাই তাদের প্রথমে আটক করা হয়। পরে বাজারে আসার যথাযথ কারণ বলতে না পারায় তাদেরকে দুই ঘণ্টা বরগুনা সদর রোডে বসিয়ে রাখা হয়। ভবিষ্যতে তারা খুব জরুরি প্রয়োজন না হলে বাসার বাইরে আসবেন না মর্মে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেয়া হয়।