শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

আগৈলঝাড়ায় চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার আগৈলঝাড়ায় করোনায় আক্রান্ত নারী চিকিৎসকের স্বামীও করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আক্রান্ত স্বামী-স্ত্রী দুজনেই আগৈলঝাড়া হাসপাতালের চিকিৎসক। আক্রান্ত নারী চিকিৎসক বাকাল ইউনিয়নের পয়সা উপ-স্বাস্থ্য কেন্দ্রের দ্বায়িত্বে ছিলেন। এদের মধ্যে গত সোমবার প্রথমে নারী চিকিৎসক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। পরে তার স্বামীকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে রেখে পর দিন বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। টেস্টের জন্য ওই চিকিৎসকের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছিল। রিপোর্টে ওই নারী চিকিৎসকের স্বামীরও করোনা পজেটিভ ধরা পরে। তারা দুজনেই বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে একইদিন উপজেলা হাসাতালের সাতজন চিকিৎসক ও দুইজন স্টাফের নমুনা ঢাকায় প্রেরণ করা হলেও তাদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডা. বখতিয়ার আল মামুন।