রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে ত্রাণ বিতরণ

প্রিন্স তালুকদার  করোনাভাইরাসের কারণে অসহায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চাঁদপাশা ইউনিয়ন পরিষদ।

শনিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডগুলোর অসহায় পরিবারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজের তত্ত্বাবধানে এসব ত্রান বিতরণ পরিচালিত হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডের শ্রমজীবী ও খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরন অব্যাহত থাকবে। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, ইউপি সদস্য মিজানুর রহমান, তাওহিদুল ইসলাম, জাকির হোসেন, মিলন হোসেন, মাসুম চৌধুরী, আবুল বাসার খোকন আকন, মামুন মোল্লা, শাহজাহান সিকদার, জুয়েল আহম্মেদ মোল্লা, বিলকিস বেগম, মমতাজ বেগম, হালিমা বেগম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সহকারী উপ পরিদর্শক কামাল হোসেন, ট্যাগ কর্মকর্তা রিয়াজুল ইসলাম ওমরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।