ডেক্সরিপোর্ট পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে বরিশালে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠির ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ ও মেহেদি সহ নেতাকর্মীবৃন্দ।