মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৫৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে নতুন করে ৪১ জন হোম কোয়ারেন্টাইনে

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত এমন সন্দেহভাজনদের সংখ্যা বাড়ায় হোম কোয়ারেন্টাইনে রাখা মানুষের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় নতুন করে ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।

এ নিয়ে ১৮ এপ্রিল (শনিবার) জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৪০২ জন। এছাড়াও ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় ৩৪৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান ১৮ এপ্রিল (শনিবার) সকালে তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন আরও জানান, নতুন করে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে করোনা পরীক্ষার কোনো ফলাফল আসেনি।

তিনি আরও জানান গত ৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল বিকেল পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে রৌমারীর ১৭ বছর বয়সী এক কিশোর এবং ফুলবাড়ীর ৩০ বছর বয়সী এক যুবকের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় তাদের সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।