রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নাগেশ্বরীতে ফেসবুকে ইসলাম ও নবী নিয়ে কটূক্তি করায় এক যুবক গ্রেফতার!

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউপিতে ফেসবুকে ইসলাম ও নবী নিয়ে কটুক্তি করায় পরিতোষ কুমার সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সাতানী হাইল্লা গ্রামের পূর্ণ চন্দ্র সরকারের পুত্র অনার্স পড়ুয়া পরিতোষ কুমার সরকার তার ফেসবুকের মাধ্যমে “আলোকিত বাজিতপুর” নামে একটি ফেসবুক কমেন্টসে ইসলাম ধর্ম ও নবী নিয়ে বাজে মন্তব্য করায় শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ ইউনিয়নের অসংখ্য স্থানীয়রা তাকে আটক করে কালীগঞ্জ ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং পরে পুলিশে খবর দিলে ঐ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়রা জানান, পরিতোষ লালমনিরহাট জেলার একটি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্সে পড়ে। সে ফেসবুকে ইসলাম ও নবী নিয়ে বাজে মন্তব্য করায় এলাকার শতশত লোকজন তাকে ঘেরাও করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারী বলেন, স্থানীয়রা ইসলাম ধর্ম কটূক্তিকারীকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে আমি নাগেশ্বরী থানা পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, ‘আলোকিত বাজিতপুর’ নামে একটি ফেসবুকে একটি পোস্টের নিচে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আটককৃত পরিতোষ। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিলে কালিগঞ্জ বাজারে ঐ ছেলেকে ধাওয়া করে। পরে ছেলেটি দৌড়ে গিয়ে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেপ্তারের পর এলাকায় পরিবেশ শান্ত হয়েছে। এ বিষয়ে আইসিটি মামলার প্রস্তুতি চলছে।