রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে মানব সেবা সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

তজুমদ্দিন(ভোলা)প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে মানব সেবা সংস্থার (মাসস) এর উদ্দোগে কর্মহীন হয়ে পরা ৪০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সংস্থার চেয়ারম্যানের বাসার সামনে নিরাপদ দুরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, তেল, পিয়াজসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। মাননীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনা ও উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলামের পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস দূর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবার খুজে খুজে খাদ্য সামগ্রী প্রাপ্তি নিশ্চিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, চাপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান হারুন, সংস্থার চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, মহাসচিব সাংবাদিক মোঃ ফারুক প্রমুখ।

উল্লেখ্য মানব সেবা সংস্থার (মাসস) মানবতার কল্যাণের উদ্দেশ্যে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। যে কোন দুর্যোগে মানুষের পাশে থেকে সামর্থ অনুযায়ী সেবা করার পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্ট্রিশন লাভ করেন।