শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১৯
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

চরফ্যাসনে ৪৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাসনের শশীভ‚ষণে ৪৫ পিস ইয়াবাসহ বারেক গোলদার (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে শশীভূষণ থানা পুলিশ।

শনিবার(১৮এপ্রিল) দুপুরে হাজারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জাকির হোসেনের মুদি দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বারেক গোলদার চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মৃতঃ আঃ আজিজ গোলদারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কমলেশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাকির হোসেনের মুদি দোকান সংলগ্ন এলাকা থেকে মাদক বিক্রির সময় বারেক গোলদার নামের এক ব্যাক্তিকে ৪৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

আটককৃত বারেক গোলদার পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। ভাড়ায় মোটরসাইকেল চালানোর আড়ালে সে দ্বীর্ঘদিন যাবত মাদক পরিবহন ও বিক্রি করে আসছিলেন এমন তথ্য পুলিশের কাছে থাকলেও প্রমানের অভাবে তাকে আটক করতে পারেনি।

শশীভ‚ষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আটককৃত বারেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।