রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দেড় বছর বয়সী এক শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আসা করোনা আক্রান্ত একজন যুবক থেকে শিশুটি সংক্রমিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পরীক্ষায় লক্ষ্মীপুরের তিনজনের করোনা ধরা পড়ে। এদের মধ্যে দেড় বছরের ওই শিশুরও করোনা পজেটিভ পাওয়া গেছে।

অন্য আক্রান্তরা হলেন-জেলার ২৫ বছর বয়সী যুবক ও সদর উপজেলার ৬২ বছর বয়সী এক বৃদ্ধ। নতুন করে আরও তিনসহ লক্ষ্মীপুর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২ জন। এদের মধ্যে একজন চিকিৎসক ও ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে-রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুরে একজন, চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুরে একজন, লামচর ইউনিয়নের দাসপাড়ায় একজন, কাশিমনগরে ৮ জন। রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ আরও চারজন আক্রান্ত হয়েছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচরে একজন, লাহাকান্দি ইউনিয়নে একজন, লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদে একজন। কমলনগর উপজেলার ফলকনে একজন, চরমার্টিনে একজন, চরলরেঞ্চ ইউনিয়নে একজন ও রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় একজনের করোনা ধরা পড়ে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার বলেন, রামগঞ্জে একজন থেকে এখন পুরো পরিবার আক্রান্ত। ছড়িয়েছে অন্যদেরও। প্রথম আক্রান্ত ব্যক্তি গার্মেন্টসকর্মীর পরিবার ও স্বজনদের দুই দফা নমুনা সংগ্রহ করা হয়। প্রথম দফায় ৮ জনের করোনা ধরা পড়ে। দ্বিতীয় দফা দেড় বছরের এক শিশু কন্যার করোনা পজেটিভ আসে।