সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালককে বদলি

ডেক্সরিপোর্ট  বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমানকে বদলী করা হয়েছে। মাদক নিয়ন্ত্রন অধিপ্তরের নীচে মাদক বিক্রির গুরুতর অভিযোগ এবং দায়িত্ব পালনরত ক্যামেরাপার্সনের উপর নগ্ন হামলার প্রতিবাদে শনিবার থেকেই তার বিচারের দাবিতে সোচ্চার ছিল সংবাদকর্মীরা।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এক আদেশে তাকে বরিশাল থেকে ময়মনসিয়হে বদলী করে।

যাদের মাদক নিয়ন্ত্রন করার কথা, সেই মাদক নিয়ন্ত্রন অফিসেই মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদে মিডিয়া কর্মীরা ছুটে গিয়েছিল। ঘটনার সত্যতা জানতে পেরে ছবি তুলতে গেলে বাংলাভিশনের ক্যামেরাপাসন কামালকে টেনে হিচরে ভিতরে নিয়ে মারধোর করে।

এসময় তার ক্যামেরাও ভেঙ্গে ফেলা হয়। সংবাদ পেয়ে ছুটে আসেন সাংবাদিকরা। ছুটে আসেন ভ্রাম্যমান আদালতের একটি টিম।

উদ্ধার করা হয় বিপুল পরিমান মদ। উদ্ধারকৃত মদ তাৎক্ষণিক মাটিতে ফেলে নষ্ট করা হয়। এরপর মাদকের গুদামটিতে সিলগালা করা হয়। এসময় অতিরিক্ত পরিচালকক হাফিজুর রহমানকে অফিসেই পাওয়া যায়। এতে মিডিয়ায় নিন্দার ঝড় উঠে। অতিরিক্ত পরিচালকসহ হামলাকারীদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সাংবাদিকরা তাৎক্ষনিক দেখা করেন বিভিাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকের সাথে। তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস দেন। আজ (রোববার) তাকে বদলী করা হল।