রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে ভি জি ডি প্রকল্পের আওতায় চাল বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ টি ওয়াডের কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

১৯ এপ্রিল রবিবার সকাল ৯ টা হতে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯ টি ওয়াডের ৯১৮ জন সুবিধাভোগিদের মাঝে ভি জি ডি প্রকল্পের আওতায় জন প্রতি ৩০ কেজি করে মোট ২৭ দশমিক ৫৪০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া, ইউপি সদস্য উজির উদ্দিন ব্যাপারী,  আলহাজ্ব আব্দুল হামিদ মিয়া,মজিবর রহমান প্রামানিক, মিজানুর রহমান দুলু এবং অত্র ইউনিয়ন পরিষদ সচিব বাবুল হোসেন।
চাল নিতে আসা প্রত্যেক সুবিধাভোগিদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইউনিয়নটির চৌকিদারদের নির্দেশ দেন চেয়ারম্যান খয়বর আলী মিয়া।পাশাপাশি তিনি প্রত্যেককে করোনা মোকাবিলায় সচেতন থাকার আহ্বান জানান।