রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরগুনায় আরও ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১২

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলায় আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। মৃত্যুবরন করেছেন ২ জন।

এদের মধ্যে বরগুনা সদরে ৬ জন, বামনা উপজেলায় ৩ জন, আমতলী ২ জন, বেতাগী উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ নতুন করে আরও দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত যারা করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

আজ যে দুজন করোণা রোগী শনাক্ত হয়েছেন, তাদের একজন বরগুনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সদ্য ঢাকা ফেরত। তার স্ত্রী এবং এক সন্তানসহ তিনি গত চারদিন আগে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে বরগুনা আসেন।

অন্যজন বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের করোনা আক্রান্ত সাংবাদিকের কলেজ পড়ুয়া ছেলে। পিতার পর এবার ছেলেও আক্রান্ত হয়েছেন।