রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে ফিরলেন ভারত-তুরস্ক আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি

ডেক্সরিপোর্ট  ভারতের চেন্নাই ও তুরস্কে আটকে পড়া মোট ১৮৯ জন বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরেছেন। এর মধ্যে তুরস্ক থেকে ২০ জন ও চেন্নাই থেকে ১৬৯ জন ফিরেছেন।থেকে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারের একটি বিমান। গণমাধ্যমকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফিরতি ফ্লাইটে বেলা সোয়া ১টার দিকে বিমানটিতে ১৫৪ জন তুরস্কের নাগরিক নিজ দেশে ফিরে যান।

অপরদিকে দুপুর ৩টা ১৫ মিনিটে চেন্নাই থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ১৬৯ জনকে দেশে আনে।এর আগে ২০ এপ্রিল ভারতের চেন্নাইয়ে থেকে ১৬৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল ২টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।

এদিকে ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটি আগামী শুক্রবার (২৪ এপ্রিল) ভারতে যাবে।