রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

ডেক্সরিপোর্ট  খুলনায় সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগে মারা যাওয়া নূর আলম খানের (৪৩) নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়েছে। মঙ্গলবার মেডিক্যাল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।

পাঁচদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগে মঙ্গলবার সকালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে এটিই খুলনার প্রথম মৃত্যুর ঘটনা। মৃত নূর আলম খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।

খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ জানান, মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে মৃত নূর আলম খানের নমুনায় পজেটিভ ধরা পড়ে। এটিই খুলনায় প্রথম মৃত্যুর ঘটনা।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌঁনে ৯টার দিকে নূর আলম খান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তবে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।