রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাভারে করোনায় আক্রান্ত ট্রাফিক পুলিশ সদস্য

ডেক্সরিপোর্ট  সাভারে বসবাসকারী একজন ট্রাফিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু।

করোনা আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ সদস্য সাভারের আমিনবাজারে ৭নং ওয়ার্ডের পাঁচগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকার মোহম্মদপুরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের বাড়িটি লকডাউন করা হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু বলেন, করোনা আক্রান্ত ওই ট্রফিক পুলিশ সদস্য মোহম্মদপুর পশ্চিম ডিভিশনে কর্মরত। তিনি সেখান থেকেই তার নমুনা পরীক্ষা করিয়েছেন এবং তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এ ঘটনার পর থেকে এলাকাবাসীদের সুরক্ষার জন্য আমিনবাজার এলাকায় তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।