শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সাড়ে ৩ কোটির বেশি মানুষ সরকারি ত্রাণ পেয়েছে

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারি ভাইরাস মোকাবেলায় সামাজিক বিচ্ছিন্নতা কর্মসূচির কারণে কর্মহীন হয়ে পড়া ৭৮ লাখ ৩৭ হাজার ৭৩৫ টি পরিবার সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে। এ পর্যন্ত সাড়ে তিন কোটির বেশি মানুষ ত্রাণের সুবিধাভোগী।

৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২৯ এপ্রিল পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন।

বিতরণ করা চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৮ লক্ষ ৩৭ হাজার ৭৩৫ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ ১৯ হাজার ৭২ জন।

সারাদেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ টাকা ৫৯ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা।

এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪৪ লাখ ৭৮ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা দুই কোটি ২৮ লক্ষ ৮০ হাজার জন।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১০ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা দুই লক্ষ ৫০ হাজার এবং লোক সংখ্যা পাঁচ লক্ষ পাঁচ হাজার ২২৮ জন।

করোনাভাইরাসের মত দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক এ সহায়তা দিচ্ছে সরকার।