রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আগৈলঝাড়ায় ৩শ ভিডিপি সদস্যদের খাদ্য সহায়তা প্রদান

শামীম আহমেদ  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কর্মহীন অসহায় ৩ শতাধিক দুঃস্থ ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা আসনার ভিডিপি কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশের মতো আগৈলঝাড়ায়ও কর্মহীন হয়ে পরেন দিন মজুর, ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে উপজেলার ভিডিপি সদস্যরাও।

কর্মহীন ওই সকল সদস্যদের জন্য সরকারের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ ৩শতাধিক ভিডিপি সদস্য, সদস্যাদের ৫কেজি করে চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার তেল, ১কেজি পিয়াজ, ১টি জীবানু নাশক সাবান ও ১টি সুরক্ষা মাস্ক প্রদান করা হয়েছে।

আজ (১লা) মে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্তরে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়সহ সরকারের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগন।

উপজেলা চত্তরে আনুষ্ঠানিকভাবে খাদ্য সহায়তা বিতরণের পরে ভিডিপি সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে বলেও জানান কর্মকর্তা মো. রেজোয়ান আহমেদ।