ডেক্সরিপোর্ট নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৬৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ১০০১ জন।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস শনিবার (২ মে ) সকালে তাদের ওয়েব সাইটে দৈনিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
আজকের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টার (১ মে সকাল সাড়ে ৮টা হতে ২ মে সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের, মোট নমুনা সংগ্রহ হলো ৩১৬৮ জনের। নতুন ৬৪ জনসহ মোট আক্রান্ত ১০০১ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৪ জন। মোট মৃত্যু ৪৬ জনের । মোট সুস্থ ৪২ জন। কোয়ারেন্টাইনে ছিল ৬৮৫ জন, সম্পন্ন করেছে ৬৩৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছে ৪৬ জন। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত সিটি করপোরেশন এলাকা।
আক্রান্তের সংখ্যা নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় ৬১৭ জন, সদর উপজেলায় ২৯০, বন্দরে ২২, আড়াইহাজারে ২৭, সোনারগাঁয়ে ৩২ ও রূপগঞ্জে ১৩ জন। সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৩২ জন, সদরে ১০, বন্দরে ১, রূপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২ জন। তারমধ্যে সিটি করপোরেশন এলাকার ২৮ জন, সদর উপজেলার ৯ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।