রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরিশালে ৮ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

ডেক্সরিপোর্ট  রমজানে নিত্য পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে পৃথক অভিযানে ৮ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয় এসব অভিযান পরিচালনা করেন। এরমধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ও মো. আতাউর রাব্বীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় বরিশাল নগরের সাগরদী ও বাংলাবাজার এবং বান্দ রোড এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের সাগরদী বাজারের একটি দোকান থেকে ২ হাজার এবং অতিরিক্ত মূল্যে নিত্য পন্য বিক্রির দায়ে বাংলাবাজারের এক দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের বান্দ রোডের দুটি মুদী দোকান থেকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত।

এছাড়া ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগীতায় বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র।

এসময় মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় করায় অপরাধে ৪ টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।