রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৮
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ভোলায় নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার লালমোহনে নির্মাণাধীন ভবনের ছাদের ঢালাই দিতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে সজিব (১৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

সোমবার(৪ মে) দুপুরে উপজেলা সদরে পৌর শহরের ওয়েষ্টান পাড়া এলাকার স্বপ্নপ্লাজার ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয় সজিব।

নিহত শ্রমিক লালমোহন পৌরসভা ১১ নং ওয়ার্ডের ভাঙ্গাপোল এলাকার আসলাম মালেগো বাড়ির হাবিবের ছেলে।

স্থানীয় সূত্রে থেকে জানাযায়, সোমাবার দুপুরে লালমোহন পৌর শহরের ওয়েষ্টান পাড়া এলাকার স্বপ্নপ্লাজার নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় পাশে বিদ্যূৎতের তারের সাথে স্পর্শে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাফ হওয়ায় ডাক্তার তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। বরিশাল নেওয়া পথে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর এ বিষয়ে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।