সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু বেড়ে ৫০, হাজার ছাড়াল আক্রান্ত

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন আরও ২ জন এবং আক্রান্ত হয়েছেন আর ২৭ জন। এ নিয়ে জেলায় মারা গেছেন ৫০ জন ও আক্রান্ত মোট ১ হাজার ৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১০২৬।

সোমবার (৪ মে) জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬৪৬ জন, সদর উপজেলায় ৩০৯, বন্দর উপজেলায় ২৩, আড়াইহাজারে ২৮, সোনারগাঁওয়ে ৩৩ ও রূপগঞ্জে ১৪ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৫ জন, সদরে ১১, বন্দরে ১, রূপগঞ্জে ১ ও সোনারগাঁওয়ে ২ জন।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৮ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩৩ জন, সদর উপজেলার ১০ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।

এ পর্যন্ত জেলায় মোট ৩৫২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৯৫ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয় সিটি কর্পোরেশনে ৭৭৬, সদর উপজেলায় ১৮৩৬, বন্দরে ২২৯, আড়াইহাজারে ৩৫০, সোনারগাঁয়ে ১৭৯, রূপগঞ্জে ১৫৭ জনের।