সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১৮
শিরোনাম :
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

করোনা উপসর্গ নিয়ে হাজীগঞ্জে বৃদ্ধের মৃত্যু

ডেক্সরিপোর্ট  চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় দুজনের মৃত্যু হলো।

সোমবার রাতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের উত্তর অলিপুর গ্রামে তার মৃত্যু হয়।মৃত বৃদ্ধের নাম মো. শহীদউল্যাহ (৬৫)। তিনি একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, ওই বৃদ্ধ গত ৪-৫ দিন ধরে জ্বর, সর্দি ও গলাব্যথায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে তার পাতলা পায়খানা ও বমি হয়। এর পর রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল মঙ্গলবার মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।

ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর জানান, আমি ঘটনাস্থলে ছিলাম। হাসপাতালের একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। এর পর স্বাস্থ্যবিধি মেনে গোসল ও জানাজা শেষে ওই বৃদ্ধকে দাফন করা হয়েছে।

হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উজ্জল জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির পরিবারের ইচ্ছানুযায়ী মুসলিম শরিয়াহ অনুযায়ী তার দাফন-কাফন সম্পন্ন করা হয়।

করোনা উপসর্গ নিয়ে যে কোনো লোক মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানালে তা স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়।

এর আগে হাজীগঞ্জ সদর ইউনিয়নে রেখা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। তিনি মৈশাইদ গ্রামের বাবুল গাজীর স্ত্রী ছিলেন।