শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

শশীভূষণে ছাত্রলীগের মানবিক টিমের ইফতার বিতরণ

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের মানবিক টিমের আয়োজনে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার(১০ মে) বিকাল ৪টার দিকে শশীভূষণ থানা সদর বাজার ও এওয়াজপুর এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়।

শশীভূষণ থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও এওয়াজপুর ইউনিয়ন মানবিক টিমের প্রধান মো. হাজী সোহেল জানান, ভোলা-৪,চরফ্যাসন-মনপুরা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন অভি সিকদার, মো. মনির, মিজু, হেলাল মাতব্বর, নাহিদ মোনায়েম, মাহবুব আলম, রায়হান প্রমূখ।