শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরগুনা হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের বুথ স্থাপন

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য নিরাপদ বুথ স্থাপন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন জাগোনারী স্টার্ট ফান্ডের সহায়তায় বুথটি স্থাপন করা হয়। আজ রবিবার সকাল ১০ টায় বুথের শুভ উদ্বোধন করেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সোহবার উদ্দিন, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, ডিরেক্টর- রিসোর্স মোবিলাইজেশন এন্ড কমিউনিকেশন ডিউক ইবনে আমিন, রেপিড রেসপন্স অব কোভিড ১৯ প্রকল্পের ব্যবস্থাপক মো. শাহ্ আলম, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন এর বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টুসহ অন্যান্য গণমাধ্যম কর্মীবৃন্দ।

এ বিষয়ে জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বুথটি স্থাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ুন শাহীন খান বুথ স্থাপনের জন্য জাগোনারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা যুদ্ধে অংশ নেয়া ফ্রন্ট লাইন চিকিৎসকদের করোনা থেকে নিরাপদ থাকতে বুথটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।