রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে মোটরসাইকেল চাপায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে মোটরসাইকেলের চাপায় আঃ ছত্তার হাওলাদার (৬৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আঃ ছত্তার বরিশাল নগরের নবগ্রাম রোডের সরদার পাড়া এলাকার ব্রাঞ্চরোডের এমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

শুক্রবার (১৫ মে) দুপুরে নগরীর টিটিসি’র সামনে সিঅ্যান্ডবি সড়কের রাস্তা পার হতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহতের ছেলে জুয়েল হাওলাদার জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তবে কমান্ডের জটিলতার কারনে কাগজপত্রে জটিলতা দেখা দেয়। যা নিয়ে বাবা ও তারা বিভিন্ন স্থানে যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, স্থানীয়রা যতটুকু জানিয়েছে তাতে বাবা দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলো। এসময় পেছন থেকে এসে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে বাবাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার মৃত্যু হয়।

জুয়েল জানান, মোটরসাইকেলের চালক এক পুলিশ সদস্যের আত্মীয় বলে জেনেছি। পুলিশের একজন ব্যক্তি এসে হাসপাতালে হাজার টাকাও খরচ করে। তবে বাবার মরদেহ নীচে নামানোর পর আর কোন খোজ নেই উভয়ের।

হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মশিউর রহমান ফেরদৌস জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।