বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ২:৩০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: এমপি শাওন

তজুমদ্দিন প্রতিনিধি  বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই বার বার প্রমাণ করেছেন তার সরকার কৃষি বান্ধব সরকার। তিনি সব সময় কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনা ভাইরাসের মধ্যেও শেখ হাসিনার সরকার কৃষকের জন্য কৃষি প্রনোদনা ঘোষনা করে তা পৌছানোর ব্যবস্থা করে যাচ্ছেন।

শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজস্ব তহবিল হতে ৩শত কৃষকের মাঝে সবজির বীজ, সার ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকীতে কম্বাইন হারভেস্টার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন, সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।