বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:০৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে নারীসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহষ্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, ভোলার চরফ্যাশনের বাসিন্দা তাসলিমা (২০) গত ৯ মে সকালে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। এরপর বৃহষ্পতিবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

অপরদিকে বরগুনার বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ (মুক্তিযোদ্ধা) শুক্রবার (১৫ মে) ভোর ৪ টা ১০ মিনিটে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃর্যুবরণ করেন। তিনি বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে ভর্তি হয়। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় সেখান থেকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে শের ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।