শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ভোলায় মার্কেট-শপিংমল বন্ধ ঘোষণা

ভোলা প্রতিনিধি  সরকারী নিয়ম নীতির তোয়াক্কা ও শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে সোমবার (১৮ মে) থেকে ভোলার সব মার্কেট ও শপিং মল বন্ধ ঘোষণা করেছে জেলা ম্যাজিস্ট্রেট ভোলা।

রবিবার (১৭ মে) ভোলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই ঘোষণা দেন।তবে জরুরি পরিসেবা, কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

জেলা প্রশাসক জানান, জেলার সকল জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধ বিবেচনায় জেলার সচেতনমহল, সুধী সমাজ ও জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা করে মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে মার্কেট-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু মার্কেট-শপিংমলে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় এবং শারীরিক দূরত্বসহ কোনো শর্ত না মানায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।