শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যা, হত্যাকারী গ্রেফতার

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট চিন্তামন মাহালিপাড়া গ্রামে ১৭ মে রাত আনুমানিক ১টায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী স্বারণী কান্ত মহন্ত (২৫) কে নির্যাতন করে হত্যা করেছে স্বামী গৌরাঙ্গ চন্দ্র মহন্ত।
নিহত স্বরণী মহন্ত পাবর্তীপুর উপজেলার খলিলপুর ঠাকুরপাড়া গ্রামের মুকুল চন্দ্র মহন্তের মেয়ে।

বিগত ১২ বছর আগে ফুলবাড়ী উপজেলার চিন্তামন মাহালিপাড়া গ্রামের গোপাল চন্দ্র মহন্তের ছেলে গৌরাঙ্গ চন্দ্র মহন্তের সাথে তার বিবাহ হয়। সংসার চলাকালে তাদের ১১ বছরের ১ ও ৬ বছর বয়সের ১ মেয়ে সন্তান রয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, যৌতুক দাবিতে স্বামীয় গৌরাঙ্গ চন্দ্র মহন্ত স্ত্রী স্বারণী চন্ত্র মহন্তকে নির্যাতন করে হত্যা করেছে মর্মে স্বীকার করেছে। তৎক্ষনাৎ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রফতার করতে সক্ষম হয়েছে।নিহতর বাবা মুকুল চন্দ্র মহন্ত ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেছেন। যার মামলা নং (৭)১৭/০৫/২০২০ইং।