শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৪১
শিরোনাম :
সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন

ভোলায় তরুণীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতা ও তার মাকে অপহরণ

ডেক্সরিপোর্ট: তরুণীকে ধর্ষণের পর ঘটনা ধাপাচাপা দিতে ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে  ধর্ষিতা ও তার মাকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ধর্ষিতার খালা তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেছেন।

 

মামলার জেরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা চর মোজাম্মেলের চরের ব্লক লিডার আ. রবকে গ্রেফতার করেছে। এছাড়াও ধর্ষিতা ও তার মাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষিতার খালা জানান, তার বোন ও দুলাভাই দীর্ঘদিন ধরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেলের মুক্তিযোদ্ধা বাজারের কাজিকান্দি ব্লকে বসবাস করছেন।

গত ৪ মাস আগে তার ভাগ্নিকে ঘরে একে পেয়ে ওই ব্লকের লিডার আ. রব ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনা তার বাবা-মাকে জানালে তাদের চর থেকে উৎখাত ও খুনের হুমকি দেয় আ. রব। এরপর বিভিন্ন সময় সুযোগ বুঝে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে সে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

 

তিনি আরো জানান, বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনা ধামাচাপা দিতে ধর্ষক আ. রব ও তার সঙ্গী কামাল জমিদার, শাহে আলম ও সেলিম গত রোববার (৯ জুন) সকালে তার বোন ও ভাগ্নিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। একইদিন থেকে তার দুলাভাইকে চরে অবরুদ্ধ করে রাখে তারা। পরে তিনি ঘটনা জানতে পেরে তজুমদ্দিন থানায় মামলা করেছেন।

তজুমদ্দিন থানা পুলিশের ওসি মো. ফারুক আহম্মেদ জানান, ধর্ষিতার খালা চারজনকে আসামি করে মামলা করেছেন। আমরা মূলহোতা আ. রবকে গ্রেফতার করেছি। এছাড়াও ধর্ষিতা ও তার মাকে উদ্ধারে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।