মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৪৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

মানিকগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডেক্সরিপোর্ট  ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী।

বুধবার বেলা ১১টার দিকে মহাসড়কের মুলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে অপর এক আরোহী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। তারা ঈদে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে ধারণা হাইওয়ে পুলিশের।

মহাসড়কের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পাটুরিয়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী নিহত হন। মোটরসাইকেলের আরেক আরোহীকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।