শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বরিশালে তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 ডেক্সরিপোর্ট: বরিশাল জেলা পর্যায়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বরিশাল জেলা প্রশাসনের আয়োজন এবং  সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বুধবার (১২ই জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষনের শুরুতে প্রধান অতিথি হিসেবে  এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ধুমপান বিরোধী ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হেসেন। এছাড়াও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরি দাস শিকারী, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি স্কুল-কলেজ, বাস সহ গুরুত্বপূর্ণ এবং জনবহুল স্থানগুলোতে ধুমপান বিরোধী প্রচার-প্রচারনা বৃদ্ধিতে গুরুত্বারোপ করতে বলা হয়। সেই সাথে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।