মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আম্ফান পরবর্তী পুনর্বাসন কাজ শুরু হয়েছে: কাদের

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় ‘আম্ফান’ পরবর্তী পুনর্বাসন তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন।

করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন. ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকাটাকে বড় চ্যালেঞ্জ।

ওবায়দুল কাদের বলেন, আমরা দুটো চ্যালেঞ্জ মোকাবিলা করছি, করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা এবং সুপার সাইক্লোন আম্পনের ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাইক্লোন পরবর্তী পুনর্বাসন তৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে। তিনি দুর্যোগের অমানিশার আলো হাতে আঁধারের সাহসী কাণ্ডারি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন। সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনা-নৌ-বিমান বাহিনীর প্রশাসনকে উপদ্রুত এলাকায় উদ্ধার তৎপরতা, পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে এবং বেড়িবাঁধ মেরামত এ কাজ করছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করে চলছে।

ঈদের আনন্দ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার এক ভিন্ন বাস্তবতায় ঈদ-উল-ফিতর আসন্ন। ঈদের আনন্দ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেঁচে থাকলে আমরা ঈদ উদযাপনের সুযোগ পাবো। এখন করোনাবিরোধী লড়াইয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারে নির্দেশনা প্রতিপালন করি, স্থানান্তর না করি, স্বাস্থ্যবিধি মেনে চলি।

পরে অসহায় গরিবদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।