মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১০
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

শর্তসাপেক্ষে বায়তুল মোকাররমে হবে ঈদের ৫ জামাত

ডেক্সরিপোর্ট  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন ও হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।

ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ কারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম মসজিদ।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির হিসেবে আছেন মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। আর মুকাব্বির হিসেবে থাকবেন মো শহীদুল্লাহ, চীফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।

এর আগে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কিছু শর্তারোপ করে একটি নির্দেশনা জারি করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে। সেগুলো হল- মাস্ক পরিধান করে জামাতে অংশ নেওয়া, জায়নামাজ বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে যাওয়া, কোলাকুলি ও হ্যান্ডশেক না করা, যত দ্রুত সম্ভব নামাজ শেষে বাড়ি ফিরে যাওয়া।