শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:২০
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

সৌদি আরবে রোববার ঈদ

অনলাইন ডেস্ক  সৌদি আরবে আগামী রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এই ঘোষণা দিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ অনুযায়ী শনিবারই রমজানের শেষ দিন। আর তাই সৌদিসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আগামী ২৪ মে রোববার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত।

করোনার প্রভাবে গোটা বিশ্বের মতো মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সে কারণে অনেক দেশেই স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলেও জানিয়ে দিয়েছে। কিছু দেশ একেবারেই সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।