বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৭
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

কেন্দ্রীয় আ. লীগ নেতা নাদেল করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৗধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছে নাদেল সংবাদমাধ্যমকে জানান, গত বুধবার তিনি নমুনা দিয়েছিলেন। পরীক্ষার পর বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত হলে জানানো হয়।

জানা গেছে, বর্তমানে শফিউল আলম নাদেল সিলেটে তার নিজ বাসায় আছেন। গতকাল থেকেই তিনি আইসোলেশনে আছেন। করোনার গুরুতর কোনো উপসর্গ তার মধ্যে এখন নেই।

দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ত্রাণ ও সাহায্য দিতে গিয়েছেন নাদেল। এর মধ্যেই কোথাও থেকে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, চার দিন আগে একটু জ্বর হওয়ার পর ডাক্তারদের সঙ্গে কথা বলি। তাদের পরামর্শে করোনা উপসর্গ দেখা দিলে যে ঔষধ খেতে হয়, তা চালু করে দেই।