বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং, বিকাল ৪:০৩
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত প্রেসক্লাব দুমকির কমিটি গঠন,সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখাগুলো চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে অবস্থানরত ১৫৪ জন থাইল্যান্ডের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। শনিবার (২৩ মে) একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। এ তথ্য জানিয়েছে ঢাকার থাইল্যান্ডের দূতাবাস।

দূতাবাস থেকে জানানো হয়, থাই লায়ন এয়ারের একটি বিশেষ প্লেনে ১৫৪ জন থাইল্যান্ডের নাগরিক ফিরে গেছেন। এসময় বিমানবন্দরে থাই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা আরও জানান ভবিষ্যতে আরও নাগরিক ফেরত নেওয়া হবে কিনা সেটা নির্ভর করছে আটকা পড়া থাই নাগরিকদের আগ্রহের ওপর।

প্রসঙ্গত,গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৩৫ জন থাইল্যান্ডে ফিরে যান। দ্বিতীয় দফায় গত ১৪ মে থাইল্যান্ডের ১৯৭ জন নাগরিক ঢাকা ত্যাগ করেন। এবার তৃতীয় দফায় ১৫৪ জন থাই নাগরিক ফিরে গেলেন।