শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

লালমোহনে জাল টাকাসহ দুই ভাই গ্রেফতার

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহনে ৫১ হাজার টাকার জাল নোটসহ মো. জুয়েল (৩০) ও মো. সোহেল (২৫) নামের দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৬ মে) ভোর রাতে লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারক মো. জুয়েল ও মো. সোহেল উপজেলার লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়ির মৃত কাশেম দেওয়ান ছেলে।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ওসি তদন্ত মো. বশির আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লালমোহন সদর ইউনয়নের দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে মো.জুয়েল ও মো. সোহেল নামের দুই ভাইকে তাদের নিজ বাড়ির দরজা থেকে আটক করা হয়। এসময় তাদেও শরীর তল্লাসী করে ৫১টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে লালমোহন থানায় একাধিক মামলা রয়েছে।