বৃহস্পতিবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১১
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে কোষ্টগার্ডের অভিযানে যাত্রীবাহি লঞ্চ থেকে ইয়াবা ও মদ উদ্ধার

ডেক্সরিপোর্ট:বরিশালে যাত্রীবাহি লঞ্চে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে বরিশালের বন্দর (সাহেবেরহাট) থানাধীন চরমোনাই এলাকায় এ অভিযান চালায় কোষ্টগার্ড।

অভিযানে বরিশাল নদী বন্দর থেকে বাহেরচর গামী এম এল হায়াত লঞ্চে তল্লাশী চালিয়ে একটি আমের ঝুড়ির ভেতর পরিত্যাক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো পাওয়া যায়।

পরে মাদকদ্রব্যগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোষ্টগার্ড দক্ষিন জোনের আওয়াতীন বিসিজি স্টেশান বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম শাহজামাল-এসসিপিও (এক্স)।