রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

উলিপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ধরলা নদীতে নৌকা ডুবির ঘটনায় দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা অভিযান চা‌লি‌য়ে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

২৮ মে (বৃহস্পতিবার) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে রংপুর এবং কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি দল সা‌ড়ে ৪ ঘণ্টা অভিযান চা‌লি‌য়ে মর‌দেহগুলো উদ্ধার ক‌রে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নাজমা খাতুন (১৮)এর সাথে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা ও ব্রহ্মপুত্র নদী বিচ্ছিন্ন চর কলাকাটা নামানির চর এলাকার আব্দুল হাই এর পুত্র আলমগীর হোসেন (২২) এর সাথে গত মঙ্গলবার বিয়ে হয়। বুধবার বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মেয়ে পক্ষের প্রায় ৪৫‌ থে‌কে ৫০ জন লোক নৌকা নিয়ে বাড়ির ফেরার জন্য রওনা দেন। ফেরার প‌থে বৃ‌ষ্টি শুরু হ‌লে নৌকায় থাকা লোকজন বৃ‌ষ্টি ‌থে‌কে রেহাই পে‌তে প‌লি‌থিন নি‌য়ে টানাটা‌নি শুরু কর‌লে নৌকা‌টি উল্টে যায়। এসময় অন‌্যান‌্য লোকজন সাঁত‌রিয়ে কিনারায় আসতে পার‌লেও কনের বাবা নুর ইসলাম (৫০) সহ ৪ ব্যক্তি নিখোঁজ হন।

২৮ মে (বৃহস্প‌তিবার) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে রংপুর এবং কুড়িগ্রামের ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। প‌রে দুপুর সা‌ড়ে ১২টার মধ্যে নিখোঁজ কনের বাবা নুর ইসলামসহ আমেনা বেগম, কামরুজ্জামান, নুরু মিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মনোরঞ্জন সরকার জানান, সকাল থেকে রংপুর এবং কুড়িগ্রামের ৩টি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযানে নিখোঁজ সবার মরদেহ উদ্ধার করা হয়। পরে অভিযানে সমাপ্ত ঘোষণা করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।